এ লক্ষ্যে গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
চুক্তিতে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যারের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।
কারখানাটি পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে ৪৬৮ জন বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখানে বছরে প্রায় ৩০ লাখ জোড়া ইনজেক্টেড, সিমেন্টেড, ক্যাজুয়াল, ফরমাল, লেডিস ও সেফটি জুতা উৎপাদন করা হবে, যা থেকে বছরে প্রায় ৩ কোটি ৭৫ লাখ ডলার রফতানি আয়ের সম্ভাবনা রয়েছে। উৎপাদিত এসব জুতা ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রফতানি করা হবে।
অনুষ্ঠানে বেপজার সদস্য আবদুল্লাহ আল মামুন, আ ন ম ফয়জুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।