গত বছর যুক্তরাজ্যে চীনা ফাস্ট-ফ্যাশন জায়ান্ট শেইনের বিক্রি বেড়েছে এক-তৃতীয়াংশ। এ সময় ব্রিটিশ ক্রেতাদের কাছে ২০০ কোটি পাউন্ডের পণ্য সরবরাহ করে কোম্পানিটি। এতে করপূর্ব মুনাফা ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮৩ লাখ পাউন্ড। তবে শেইন জানিয়েছে, যুক্তরাজ্যে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রা খরচ গ্রাহকদের কেনাকাটার অভ্যাসকে প্রভাবিত করতে পারে। এছাড়া দেশটির সরকার ১৩৫ পাউন্ডের কম মূল্যের প্যাকেজে বিদ্যমান করছাড় পুনর্বিবেচনা করায় আমদানি শুল্ক থেকেও ব্র্যান্ডটি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম মূল্যের প্যাকেজে করছাড় বাতিল করার পর শেইন এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়িয়েছে। খবর বিবিসি