দুগ্ধ খাতে টেকসই সবুজায়নের লক্ষ্যে যাত্রা করল ডেইরি ভ্যালু চেইন ফোরাম

বাংলাদেশের দুগ্ধ শিল্পে টেকসই সবুজায়ন নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে প্রথম বার্ষিক ডেইরি ভ্যালু চেইন ফোরাম।

বাংলাদেশের দুগ্ধ শিল্পে টেকসই সবুজায়ন নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে প্রথম বার্ষিক ডেইরি ভ্যালু চেইন ফোরাম। এ উপলক্ষে গতকাল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এ ফোরাম ড্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ডানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপের (ডিজিবিপি) অর্থায়নে পাঁচ বছর মেয়াদি প্রকল্প ‘গ্রিন ডেইরি পার্টনারশিপ ইন বাংলাদেশ’-এর একটি উদ্যোগ। উদ্বোধনী অনুষ্ঠানে ‘আরলা বিগ ফাইভ’ টেকসই মডেলের পরিচিতি উপস্থাপন করা হয়, যা পশুর জন্য কার্যকরী খাদ্য, খাদ্য সামঞ্জস্যতা, পশুর সুস্থতা, সার ব্যবস্থাপনা এবং ভূমির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে। —বিজ্ঞপ্তি

আরও