দেশটির সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাই পর্যন্ত চালের মোট উৎপাদন ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার টনে দাঁড়াতে পারে। এটি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৩৫ শতাংশ কম।
মূলত এল নিনোর কারণে জলবায়ুর পরিবর্তন ও দীর্ঘস্থায়ী খরার প্রভাবে দেশটিতে চাল উৎপাদন ব্যাহত হচ্ছে। এপ্রিল থেকে শুরু হওয়া এ খরা আগস্টে তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মে থেকে
জুলাই— তিন মাসেই উৎপাদন আগের বছরের চেয়ে ১ দশমিক ১৬ শতাংশ কমে ৭ লাখ ৯২ হাজার টন হতে পারে। ২৭ কোটি বেশি মানুষের দেশ ইন্দোনেশিয়ায় চাল প্রধান খাদ্য। স্থানীয় উৎপাদন কমলে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে দেশটিকে চাল আমদানি বাড়াতে হতে পারে।