মুন্নু সিরামিকের ঋণমান ‘‌এ মাইনাস’

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ১৮ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মুন্নু সিরামিকের ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ১৪ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মুন্নু সিরামিকের ইপিএস হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৯ টাকা ৯৯ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মুন্নু সিরামিকের ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ১ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ২৯ পয়সায়।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৬৪ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭। এর ৩০ দশমিক ৫৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৯৭, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।

আরও