ভিয়েতনামে কমেছে কফি সরবরাহ

ভিয়েতনামের বাজারে কফি বেচাকেনা গত সপ্তাহেও নিম্নমুখী ছিল।

ভিয়েতনামের বাজারে কফি বেচাকেনা গত সপ্তাহেও নিম্নমুখী ছিল। গত এক সপ্তাহের টানা বৃষ্টিপাতের কারণে কফি বিন সংগ্রহ ও প্রক্রিয়াকরণ ব্যাহত হওয়ায় এ সময় সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

দেশটির সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলে কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিন ১ লাখ ১০ হাজার ৫০০ থেকে ১ লাখ ১১ হাজার ৫০০ ডং (প্রায় ৪ ডলার ১৯ সেন্ট থেকে ৪ ডলার ২৩ সেন্ট) দরে বিক্রি করেছেন, এক সপ্তাহ আগেও এর দর ছিল কেজিপ্রতি ১ লাখ ১১ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৫০০ ডং।

আন্তর্জাতিক বাজারে মার্চে সরবরাহের চুক্তিতে রোবাস্তা কফির দাম গত বুধবার ৩৭ ডলার বা ১ শতাংশ কমে টনপ্রতি ৪ হাজার ৩৭৭ ডলারে নেমে এসেছে। সপ্তাহের শুরু থেকে বিশ্বব্যাপী পণ্যটির দাম কমেছে মোট ১২৯ ডলার।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রাজিলীয় কফি আমদানিতে যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার পণ্যটির দাম কমার পেছনে বড় ভূমিকা রেখেছে। তবে দাম কমার এ প্রবণতাকে সীমিত করে তুলেছে ভিয়েতনামের ফসল সংগ্রহে দেরি ও আগাম ঝড়ের কারণে বৃষ্টির আশঙ্কা।

আরও