সরবরাহ সংকটে ৩ মাসে নিকেলের দাম সর্বোচ্চে

সরবরাহ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে নিকেলের দাম বেড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।

সম্প্রতি চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে এ শিল্প ধাতুর দাম ১ দশমিক ৫৩ শতাংশ বেড়ে টনপ্রতি ১ লাখ ৫১ হাজার ৪০ ইউয়ানে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে এটি ১ লাখ ৫২ হাজার ২৩০ ইউয়ানে ওঠে, যা গত জানুয়ারির পর সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার।

বাজার বিশ্লেষকদের মতে, চীনের হোয়াইয়ো কোবাল্ট তাদের ইন্দোনেশীয় ইউনিটে উৎপাদন কমানোর ঘোষণা দেয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। চলতি মাসে ওই কারখানায় উৎপাদন প্রায় অর্ধেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত মধ্যপ্রাচ্য সংকটের কারণে নিকেল উৎপাদনের অন্যতম কাঁচামাল সালফারের দাম বেড়ে যাওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় কোম্পানিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের মোট নিকেল সরবরাহের প্রায় ১৪ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে। তবে নিকেলের দাম বাড়লেও তামা ও অ্যালুমিনিয়ামের মতো অন্য ধাতুর দাম কিছুটা কমেছে।

আরও