প্রথম প্রান্তিক

লোকসান থেকে মুনাফায় ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস

ওষুধ খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

ওষুধ খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান থেকে মুনাফায় ফিরেছে। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে।

তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৪ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৬০ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৬ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৮ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৮ পয়সায়।

ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৬ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৯ কোটি ৪২ লাখ টাকা।

আরও