মুন্নু সিরামিকের ক্যাটাগরি অবনমন

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি এ থেকে বিতে অবনমন হয়েছে।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি এ থেকে বিতে অবনমন হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় ক্যাটাগরিটির পরিবর্তন হয়। আজ থেকে পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯ টাকা ৯৯ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ১ টাকা ৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ২৯ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৩ টাকা ১ পয়সা।

আরও