রূপালী ব্যাংকের ৪০তম এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা। রূপালী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ। শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এছাড়া পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন এএইচএম মঈন উদ্দীন।

সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। আলোচ্যসূচি অনুযায়ী উপস্থাপিত সব প্রস্তাব শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এজিএমে রূপালী ব্যাংকের পরিচালক মো. আবু ইউসুফ মিয়া, এবিএম শওকত ইকবাল শাহীন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ সভায় অংশ নেন। কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমানের সঞ্চালনায় এজিএমে উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

আরও