যুক্তরাষ্ট্রের ৪০টি বড় বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট কমানোর বাধ্যতামূলক নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সরকারের শাটডাউন চলাকালে এয়ার ট্রাফিক কন্ট্রোল-সংক্রান্ত উদ্বেগের কারণে এ নির্দেশ দেয়া হয়েছিল। মার্কিন এয়ারলাইনস সংস্থাগুলোও ফ্লাইট কমানোর নির্দেশ প্রত্যাহার আশা করছিল। তাই গতকালের ফ্লাইট সূচিতে তারা কোনো পরিবর্তন আনেনি। এর আগে শুক্রবার রাতে ফ্লাইট কমানোর বাধ্যবাধকতা ৬ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করেছিল এফএএ। কিন্তু রোববার নির্ধারিত ৪০ বিমানবন্দরে এয়ারলাইনস সংস্থাগুলো মাত্র দশমিক ২৫ শতাংশ ফ্লাইট বাতিল করেছিল, যা সাধারণ বাতিলের হার থেকেও কম। খবর ও ছবি রয়টার্স