ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার বেশি লেনদেন

দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, এসিআই লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি ম্যারিকো বাংলাদেশের ২৫ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৯ টাকা ৬০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ২৫ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৯৬ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ এসিআইয়ের ২০ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৯৪ টাকা ৬০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে সানলাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার, রিলায়েন্স ওয়ানের ৭ কোটি ৯ লাখ ৯০ হাজার, প্রিমিয়ার সিমেন্টের ৪ কোটি ৬৯ লাখ ২০ হাজার, ব্যাংক এশিয়ার ৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ২৬ লাখ ৭০ হাজার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২ কোটি ৩২ লাখ ৩০ হাজার ও এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও