বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৪ লাখ ডলার বিনিয়োগ করবে হানডা গার্মেন্টস

চীনা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার বিনিয়োগ করতে যাচ্ছে।

চীনা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং প্রতিষ্ঠানটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং হানডা (বাংলাদেশ) গার্মেন্টসের চেয়ারম্যান হ্যাং ঝেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি

আরও