সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫৫৭ বিলিয়ন ডলারের চুক্তি

ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি আরব বিনিয়োগ ফোরামে ২৪২টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি আরব বিনিয়োগ ফোরামে ২৪২টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। এগুলোর সম্মিলিত আকার ৫৫৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ বিন আবদুল আজিজ আল-ফালিহ। এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরকালে যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দেন তিনি। সৌদি বিনিয়োগমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন খাতে অসংখ্য চুক্তি করেছি, যার লক্ষ্য হচ্ছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারত্ব আরো জোরদার করা।’ খবর আনাদোলু ও দ্য ন্যাশনাল

আরও