ব্র্যাক ব্যাংক

সিএমএসএমই খাতে সর্বনিম্ন সুদে জামানতবিহীন ঋণ সুবিধা চালু

দেশের কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য সবচেয়ে কম সুদে জামানতবিহীন ঋণ সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

দেশের কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য সবচেয়ে কম সুদে জামানতবিহীন ঋণ সুবিধা চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উদ্যোগের অংশ হিসেবে ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ শীর্ষক ক্যাম্পেইন চালু করা হয়েছে। এর আওতায় এসএমই গ্রাহকরা ১৩ দশমিক ৭৫ শতাংশ হারে জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন। ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ হার প্রযোজ্য থাকবে।

দুই যুগের বেশি সময়ে ব্র্যাক ব্যাংক ২০ লাখেরও বেশি এসএমই গ্রাহককে সেবা দিয়েছে, যা দেশের ব্যাংক খাতে অনন্য মাইলফলক। উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে এ পর্যন্ত ব্যাংকটি এসএমই খাতে ২ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, এর মাধ্যমে দুই কোটিরও বেশি মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশের এসএমই খাতে এ লক্ষণীয় প্রভাবের কারণেই ব্র্যাক ব্যাংক এখন এসএমই অর্থায়নের সমার্থক শব্দ হয়ে উঠেছে। ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইনের মাধ্যমে সেই প্রতিশ্রুতি আবারো পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের বাস্তব চাহিদার কথা বিবেচনা করে এ ক্যাম্পেইনের আওতায় ব্র্যাক ব্যাংক নতুন দুটি প্রডাক্ট সলিউশনও নিয়ে এসেছে। এর মধ্যে ‘প্রবর্তন’ আনসিকিউরড লোনটি ডিজাইন করা হয়েছে দেশের ই-কমার্স ও এফ-কমার্সের মতো অনলাইন উদ্যোক্তাদের জন্য। পর্যাপ্ত আর্থিক সুবিধার বাইরে থাকা এসব উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে ভূমিকা রাখবে এ ঋণ সুবিধা। অন্যদিকে ‘বিজপে’ হলো এসএমই ট্রানজেকশন ব্যাংকিংয়ের এমন একটি প্রযুক্তিনির্ভর প্লাটফর্ম, যা সিএমএসএমই উদ্যোক্তাদের একসঙ্গে অনেকগুলো ও বড় আকারের লেনদেন করার সুবিধা দেবে। এ প্লাটফর্ম গ্রাহকের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি ব্রাঞ্চ নির্ভরতাও কমাবে।

এ উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের এএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য দেশের ক্ষুদ্র ব্যবসাগুলোকে বিকশিত হতে সহায়তা করা। সিএমএসএমই খাতে জামানতবিহীন ঋণে বাজারের সর্বনিম্ন রেট অফার করা হচ্ছে।’ —বিজ্ঞপ্তি

আরও