পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো বেস্ট হোল্ডিংস পিএলসি, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, একমি পেস্টিসাইড লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেস্ট হোল্ডিংস ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। মোজাফফর হোসেন স্পিনিং মিলস ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। একমি পেস্টিসাইড ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। অ্যাডভেন্ট ফার্মা ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে।