যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি জাপানে আমদানির পরিকল্পনা করছে টয়োটা

যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি জাপানে আমদানির পরিকল্পনা করছে টয়োটা মোটর।

যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি জাপানে আমদানির পরিকল্পনা করছে টয়োটা মোটর। আগামীকাল শুরু হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনদিনের জাপান সফরের সময় এ পরিকল্পনা ঘোষণা করা হতে পারে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, টয়োটা চেয়ারম্যান আকিও টয়োডা ট্রাম্প ও জাপানের শীর্ষ ব্যবসায়ীদের এক বৈঠকে এ ঘোষণা দিতে পারেন। কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। জাপান সরকারও যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি অতিরিক্ত পরীক্ষাবিহীনভাবে বিক্রির অনুমোদন দিতে বিধি সংশোধনের কথা ভাবছে। খবর ও ছবি রয়টার্স

আরও