আর্থিক প্রতিবেদনের হালনাগাদ তথ্য প্রকাশ শুরু করেছে স্টক এক্সচেঞ্জ

তালিকাভুক্ত কোম্পানিগুলো যথাসময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কিনা, দেরিতে কোনো তথ্য প্রকাশ করেছে কিনা, এখনো কোনো প্রতিবেদন অপ্রকাশিত রয়েছে কিনা কিংবা প্রতিবেদনে নিরীক্ষকের কোনো মন্তব্য আছে কিনা এসব তথ্য জানতে হলে বর্তমানে প্রতিটি কোম্পানির তথ্য আলাদাভাবে খুঁজে দেখতে হয়।

তালিকাভুক্ত কোম্পানিগুলো যথাসময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কিনা, দেরিতে কোনো তথ্য প্রকাশ করেছে কিনা, এখনো কোনো প্রতিবেদন অপ্রকাশিত রয়েছে কিনা কিংবা প্রতিবেদনে নিরীক্ষকের কোনো মন্তব্য আছে কিনা এসব তথ্য জানতে হলে বর্তমানে প্রতিটি কোম্পানির তথ্য আলাদাভাবে খুঁজে দেখতে হয়। বিনিয়োগকারীরা যাতে সহজেই এক জায়গায় এসব তথ্য পেতে পারেন, সে উদ্যোগ নিয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। গতকাল এটির উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে গতকাল দুই এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণী জমা দেয়ার অবস্থাসংক্রান্ত তথ্য প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এর উদ্বোধন করেন। এ সময় সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান মজুমদার, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্ত্বিক আহমেদ শাহ্, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘‌দেশের দুই এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাসসংক্রান্ত তথ্যাদি প্রকাশের কার্যক্রম খুবই ভালো একটি উদ্যোগ। বর্তমানের চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তথ্য একটা প্রধান চালিকাশক্তি হিসেবে বিদ্যমান। আমরা তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধি করে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার কাছে তথ্যের প্রবাহ বা প্রাপ্তি নিশ্চিতে কাজ করছি। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে আরো বেশি তথ্য পাবেন এবং আরো ভালো বিনিয়োগ পরিকল্পনা করতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন তিনি।

আরও