নতুন কার্ডসেবা চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টারকার্ড

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে একাধিক নতুন কার্ডসেবা চালুর ঘোষণা দিয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে একাধিক নতুন কার্ডসেবা চালুর ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। ব্যাংকের এমডি মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক মোশাররফ হোসেন, ডিএমডি মো. জাকির হোসাইন ও শামীম আহম্মদ, হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক জাকিয়া সুলতানা। উল্লেখ্য, নতুন কার্ড পোর্টফোলিওতে রয়েছে মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড, ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড ডেবিট কার্ড, মাস্টারকার্ড প্লাটিনাম গ্লোবাল ডেবিট কার্ড এবং একটি মাস্টারকার্ড প্রিপেইড কার্ড। —বিজ্ঞপ্তি

আরও