ময়মনসিংহে নাবিল গ্রুপের ব্যবসায়ী-পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে নাবিল গ্রুপের ব্যবসায়ী-পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ময়মনসিংহ সদরের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নাবিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং খাদ্য ও কৃষিপণ্যের গুণগতমান বজায় রেখে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। এ সময় কৃষিনির্ভর বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে গ্রুপের বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নাবিল ফিড মিলের চেয়ারম্যান ইসরাত জাহান। বক্তব্য দেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিপণন প্রধান মো. আখতারুজ্জামান, নাবিল ফিডের ব্যবসা প্রধান ডা. সানোয়ার হোসেন, নাবা ক্রপ কেয়ার লিমিটেডের বিক্রয় প্রধান আব্দুল মালেক, নাবিল ট্রেডিংয়ের করপোরেট প্রধান শরিফুল ইসলাম, নাবিল কনজ্যুমার ফুড লিমিটেডের পরিচালক সুভাস চন্দ্র সরকার এবং নাবিল নাবা ফুড লিমিটেডের এজিএম শহিদুল ইসলাম। তারা বলেন, মানসম্মত কৃষিপণ্য, ফিড ও খাদ্যপণ্য উৎপাদনে নাবিল গ্রুপ এখন দেশের একটি আস্থার নাম।

সভায় গ্রুপের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও পরিবেশকেরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ও নাবিল গ্রুপের সাফল্যে অংশীদার হতে পারার আনন্দ প্রকাশ করেন।

প্রসঙ্গত, বর্তমানে নাবিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২৪ হাজার কর্মকর্তা ও শ্রমিক কাজ করছেন। খাদ্য ও কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি এবং গুণগতমান বজায় রেখে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

—বিজ্ঞপ্তি

আরও