চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেড ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কন্টেইনার ব্যাগ তৈরির কারখানা স্থাপন করবে। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মা শিয়াওমিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ ও আনথানটে বাল্ক ব্যাগ লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি