চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৩২০ কোটি ডলারের হালকা বাণিজ্যিক যানবাহন, পিকআপ ও ট্রাক রফতানি করেছে তুরস্ক, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫৬ শতাংশ বেশি। রফতানির এ পরিমাণ তুরস্কের মোট মোটরযান রফতানির ১৬ শতাংশ। একই সময়ে মোটরযান রফতানি বাবদ দেশটির আয় হয়েছে ১ হাজার ৯৯০ কোটি ডলার। তুরস্কে তৈরি পণ্য পরিবহনের যানবাহন ৭৪টি দেশ ও অঞ্চলে রফতানি হয়। তবে শীর্ষ গন্তব্য যুক্তরাজ্যে রফতানি ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৫ কোটি ৮০ লাখ ডলার। জার্মানিতে ৪০৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৪ কোটি ১৮ লাখ ডলার। খবর ও ছবি আনাদোলু