ফিলিপাইনের আমদানি নিষেধাজ্ঞা

ভিয়েতনামের চাল রফতানি ১১ দশমিক ৫ শতাংশ কমার পূর্বাভাস

স্থানীয় কৃষকদের সৃবিধার্থে সেপ্টেম্বরে চাল আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ফিলিপাইন।

স্থানীয় কৃষকদের সৃবিধার্থে সেপ্টেম্বরে চাল আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ফিলিপাইন। নিষেধাজ্ঞাটি চলতি বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে। এর প্রভাবে চলতি বছর ভিয়েতনামের চাল রফতানি ১১ দশমিক ৫ শতাংশ কমে যেতে পারে। এ সময় মোট রফতানির পরিমাণ কমে দাঁড়াতে পারে প্রায় ৮০ লাখ টনে। ভিয়েতনামের ফুড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দো হা নাম গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ভিয়েতনাম বিশ্বের তৃতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশ। দেশটির প্রধান রফতানি বাজার ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ। এর মধ্যে ফিলিপাইনে দেশটি সবচেয়ে বেশি চাল রফতানি করে। দো হা নাম বলেন, ‘নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়ানো হতে পারে।’

ভিয়েতনাম কাস্টমসের তথ্য অনুযায়ী, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ফিলিপাইনে ভিয়েতনামের চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯ লাখ ৬০ হাজার টনে।

তবে দো হা নাম জানিয়েছেন, ফিলিপাইনে বাজার সংকুচিত হলেও ভিয়েতনাম অন্যান্য দেশে রফতানি বাড়ানোর চেষ্টা করবে। এছাড়া উচ্চমানের চাল উৎপাদনে বেশি গুরুত্ব দেবে দেশটি। পাশাপাশি ভিয়েতনাম প্রতি বছর ৮০-৯০ লাখ টন চাল রফতানির সক্ষমতা ধরে রাখতে পারবে।

আরও