‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটি হলো জাহিন স্পিনিং পিএলসি ও বারাকা পাওয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে টানা ছয় মাস ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় জাহিন স্পিনিং ও বারাকা পাওয়ারকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। গতকাল জেড ক্যাটাগরিতে লেনদেন হয়েছে এ দুই কোম্পানির শেয়ার।

জাহিন স্পিনিং: কোম্পানিটিকে বিদ্যামান ‘‌বি’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের কোম্পানিটির শেয়ার ক্রয়ের জন্য ঋণ সুবিধা দিতে নিষেধ করেছে বিএসইসি।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জাহিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৬৭ পয়সায়।

বারাকা পাওয়ার: কোম্পানিটিকে বিদ্যামান ‘‌বি’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের কোম্পানিটির শেয়ার ক্রয়ের জন্য ঋণ সুবিধা দিতে নিষেধ করেছে বিএসইসি।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) বারাকা পাওয়ারের ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৯ পয়সা।

আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৭ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৫৬ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বারাকা পাওয়ারের ইপিএস হয়েছে ১ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬১ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বারাকা পাওয়ারের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সায়। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৯৯ পয়সায়।

আরও