চিলিতে চলতি বছর কমতে পারে তামার দাম

বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ চিলি। চলতি বছরের জন্য দেশটি আনুষ্ঠানিকভাবে তামার দামের পূর্বাভাস সংশোধন করতে পারে।

বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ চিলি। চলতি বছরের জন্য দেশটি আনুষ্ঠানিকভাবে তামার দামের পূর্বাভাস সংশোধন করতে পারে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মাইনিং ডট কম।

এর আগে দক্ষিণ আমেরিকার দেশটি চলতি বছর তামার গড় দাম প্রতি পাউন্ডে ৪ ডলার ২৫ সেন্ট থাকতে পারে বলে জানিয়েছিল। সংশোধিত পূর্বাভাসে তা পাউন্ডপ্রতি ৩ ডলার ৯০ থেকে ৪ ডলারের মধ্যে নির্ধারণ করা হতে পারে। চিলি চলতি মাসের শেষের দিকে সংশোধিত পূর্বাভাস প্রকাশ করার রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চিলির রাষ্ট্রায়ত্ত কপার কমিশন কচিলকো ২০২৫ সালের মূল্য পূর্বাভাস ৪ ডলার ২৫ নির্ধারণ করেছিল। কমিশন ২০২৬ সালে একই দাম থাকতে পারে বলে জানায়। আগামী এক দশকজুড়েই তামার দাম প্রতি পাউন্ডে ৪ ডলারের ওপরে থাকতে পারে বলে জানায় সংস্থাটি।

আরও