জাপানে ২০২৫ সালে গড় বেকারত্বের হার আগের বছরের মতোই ২ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত ছিল। দেশটির স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছর জাপানে বেকারের গড় সংখ্যা ছিল ১৭ লাখ ৬০ হাজার, যা ২০২৪ সালের সমান। একই সময়ে কর্মসংস্থানে থাকা মানুষের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লাখ ৮০ হাজারে। এর মাধ্যমে টানা দ্বিতীয় বছর নতুন রেকর্ড গড়ল কর্মসংস্থানের সংখ্যা। বেকারত্বের হার অপরিবর্তিত থাকার কারণ হলো টানা তৃতীয় বছরের মতো জাপানে শ্রমশক্তির পরিধি আরো বিস্তৃত হয়েছে। খবর কিয়োদো