পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ শতাংশের বেশি

পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।

গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ মূল্য ছিল ৫৮ টাকা ৪০ পয়সা, যা আগের দিন ছিল ৫৩ টাকা ১০ পয়সা। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৪৯ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে পিপলস ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৪ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পিপলস ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮১ পয়সায়।

আরও