প্রস্তাবটি অনুমোদন পেলে শহর কর্তৃপক্ষ বছরে আয় করবে প্রায় ২৪ কোটি পাউন্ড। গত বছর লন্ডনে ৮ কোটি ৯০ লাখ ভ্রমণকারী রাত যাপন করেন। এরই মধ্যে একই ধরনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে স্কটল্যান্ড ও ওয়েলস। স্কটল্যান্ডে দৈনিক হোটেল বিলের একটি নির্দিষ্ট অংশ কর হিসেবে গণ্য হচ্ছে। অন্যদিকে আগামী বছর রাতপ্রতি ১ পাউন্ড ৩০ পেনি আদায় করবে ওয়েলস কর্তৃপক্ষ। লন্ডনে এমন কর প্রবর্তনের সম্ভাব্যতা যাচাই করছে পরামর্শক প্রতিষ্ঠান সেন্টার ফর সিটিজ। খবর বিবিসি