এসএস স্টিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড চলতি ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, যা এককভাবে গত বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা।

 প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, যা গত বছরের একই সময়ে এককভাবে ১ টাকা ৫১ পয়সা ছিল।

গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫২ পয়সা (পুনর্মূল্যায়িত)।

আরও