কৃষিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাগ্রুরাল জানায়, এবার সয়াবিন চাষের এলাকা দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ কোটি ৯০ লাখ ৬ হাজার হেক্টরে পৌঁছতে পারে। খবর বিজনেস রেকর্ডার।
এ নিয়ে টানা ২০ বছরের মতো ব্রাজিলে সয়াবিন চাষের জমি বাড়ছে। তবে দুই দশকের মধ্যে এবারের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম। মূলত চাষীদের মুনাফা কমে যাওয়া এবং এল নিনোর কারণে উৎপাদনকারীরা নতুন করে জমি বাড়ানোর ক্ষেত্রে কিছুটা সতর্ক অবস্থান নিচ্ছেন।
অ্যাগ্রুরাল জানায়, উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারে সয়াবিনের স্থিতিশীল দাম, ঋণের কড়াকড়ি ও কৃষকদের ঋণগ্রস্ততা বাড়ার কারণে এবার চাষের জমি বৃদ্ধির গতি ধীর হয়েছে।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এল নিনোর প্রভাবে মধ্য-পশ্চিমাঞ্চলে আগাম বৃষ্টিপাত হলেও উত্তরাঞ্চলে দীর্ঘ খরা দেখা দিতে পারে। ব্রাজিলের মধ্য-দক্ষিণাঞ্চলে এরই মধ্যে ১৬ শতাংশ ভুট্টা সংগ্রহ শেষ হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি।