সিটিজেনের নজরে উত্তর আমেরিকার প্রিমিয়াম ঘড়ির বাজার

উত্তর আমেরিকার প্রিমিয়াম ঘড়ির বাজারে কার্যক্রম জোরদার করবে জাপানের সিটিজেন ওয়াচ।

উত্তর আমেরিকার প্রিমিয়াম ঘড়ির বাজারে কার্যক্রম জোরদার করবে জাপানের সিটিজেন ওয়াচ। কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও ইয়োশিতাকা ওজি জানিয়েছে, জাপানে জনপ্রিয়তা পাওয়া অ্যাটেসা ও দ্য সিটিজেন ব্র্যান্ডের হাই-এন্ড সংস্করণ শিগগিরই অঞ্চলটিতে পাওয়া যাবে। জাপানে অ্যাটেসার জনপ্রিয় মডেলের মূল্য প্রায় ১ লাখ ইয়েন বা ৬৮৪ ডলার। যুক্তরাষ্ট্র সংস্করণের দাম এর তুলনায় দুই-তিন গুণ বেশি হবে। উত্তর আমেরিকায় ২০-৩০ বছর বয়সী ক্রেতাদের লক্ষ্য করেই এগোবে সিটিজেন। এদিকে ইউরোপের বাজারে সিটিজেনের মেকানিক্যাল ঘড়ির কালেকশন টসুইয়োসা ভালো সাড়া পেয়েছে। এ লাইনআপের ঘড়ির দাম প্রায় ৩০০ ইউরো বা ৩৫০ ডলার। খবর নিক্কেই এশিয়া

আরও