জাতীয় সংসদ ভবনে গতকাল অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে ৪ এপ্রিল সরকারি ছুটির দিনে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছিল।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। এতে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়।
প্রথম প্রস্তাবে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ইয়ার এনার্জি এজির কাছ থেকে এক লাখ টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়। দ্বিতীয় প্রস্তাবে কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির কাছ থেকে এক লাখ টন ১০-৫০ পিপিএম ডিজেল আমদানির প্রস্তাব চাওয়া হয়। তৃতীয় প্রস্তাবে সিকদার ইন্টারন্যাশনালের কাছ থেকে এক লাখ টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়।
তিনটি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উপস্থাপন করা হয় এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এগুলো নীতিগতভাবে অনুমোদন করে।