ইউআইইউতে ‘ভিশন ফর এ বেটার বাংলাদেশ’ সেমিনার

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সম্প্রতি ‘ভিশন ফর আ বেটার বাংলাদেশ: এ পলিসি রোডম্যাপ ফর ট্রান্সফরমেশন গভর্ন্যান্স’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যের দ্য ফিউচার ইনস্টিটিউট এবং ইউআইইউর অর্থনীতি বিভাগ যৌথভাবে এ সভার এ আয়োজন করে। এ সময় একটি পলিসি পেপার উপস্থাপন করা হয়, যা ছয়টি দেশের ২০ জনের বেশি বিশেষজ্ঞের যৌথ গবেষণার ফল। এ প্রতিবেদনে বাংলাদেশে কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তোলা, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি সুসংগঠিত ও প্রমাণভিত্তিক রূপরেখা তুলে ধরা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ফিউচার ইনস্টিটিউটের পরিচালক রাইয়ান আজমি। ইউআইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ড. কেএম কবিরুল ইসলাম, ইউআইইউর অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষাবিদ কর্নেল (অব.) আশরাফ আল দীন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক মো. ওমর নাসিফ আবদুল্লাহ। এছাড়া অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাইখ মাহদি, ইউআইইউর বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা দুর্নীতি দমন, রাষ্ট্রের প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা পুনর্গঠন এবং বিচার বিভাগ ও সিভিল সার্ভিসে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি টেকসই অর্থনৈতিক পরিকল্পনা, শক্তিশালী পররাষ্ট্রনীতি এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

আরও