এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সেমিকন্ডাক্টর (চিপ) খাতের অভাবনীয় সাফল্যে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বড় উল্লম্ফন ঘটেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটির অর্থনীতি ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে দ্রুততম প্রবৃদ্ধির রেকর্ড। গত সপ্তাহে ব্যাংক অব কোরিয়া (বিওকে) এ তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকটির ফেব্রুয়ারির পূর্বাভাসে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল দশমিক ৯ শতাংশ। কিন্তু চিপের বৈশ্বিক চাহিদা সেই হিসাবকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মূলত সেমিকন্ডাক্টরসহ আইটি পণ্যের রফতানি ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এ অর্জন সম্ভব হয়েছে। খবর কোরিয়া হেরাল্ড

আরও