দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১০২ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৮৫ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, এসিআই, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ট্রাস্ট ব্যাংক, বীকন ফার্মাসিউটিক্যালস ও সানলাইফ ইন্স্যুরেন্স।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি ২৭ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭২ টাকা ১০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ প্রাইম ব্যাংকের ২০ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৬ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ এসিআইয়ের ১০ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৬০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৫৮ টাকা ৬০ পয়সায়। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ব্লক মার্কেটে ৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬১ টাকা ৮০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ১০ পয়সায়। বীকন ফার্মাসিউটিক্যালসের ১ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১০৮ টাকায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে সানলাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫২ টাকা ৬০ পয়সায়।