মার্কিন শুল্ক রাজস্ব শিগগিরই ৬০ হাজার কোটি ডলার ছাড়াবে: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে আহরণকৃত শুল্ক রাজস্ব ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে আহরণকৃত শুল্ক রাজস্ব ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। তার মতে, জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নতুন শুল্কনীতি যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে ‘আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও সম্মানিত’ করেছে। একই সঙ্গে শুল্ক রাজস্ব নিয়ে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। তবে মার্কিন অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে ২৩ হাজার ৬২০ কোটি ডলার নিট শুল্ক রাজস্ব আয় হয়েছে যুক্তরাষ্ট্রে। খবর আনাদোলু

আরও