একীভূতকরণ আলোচনায় স্পিরিট ও ফ্রন্টিয়ার

ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংসের সঙ্গে একীভূতকরণ নিয়ে আলোচনা চালাচ্ছে আর্থিক সংকটে থাকা যুক্তরাষ্ট্রের বাজেট এয়ারলাইন সংস্থা স্পিরিট এভিয়েশন হোল্ডিংস।

ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংসের সঙ্গে একীভূতকরণ নিয়ে আলোচনা চালাচ্ছে আর্থিক সংকটে থাকা যুক্তরাষ্ট্রের বাজেট এয়ারলাইন সংস্থা স্পিরিট এভিয়েশন হোল্ডিংস। আলোচনা চলমান থাকলেও এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। তবে চলতি মাসের মধ্যেই সমঝোতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

স্পিরিট ও ফ্রন্টিয়ারের মধ্যে একীভূতকরণ নিয়ে আলোচনা নতুন নয়। ২০২২ সাল থেকেই দুই সংস্থা সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলে আসছে। তবে এতদিন কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছেনি। সর্বশেষ খবরে আলোচনা এগোনোর ইঙ্গিত পাওয়ার পর বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এর প্রভাবে ফ্রন্টিয়ারের লেনদেন পরবর্তী শেয়ারদর ৯ শতাংশের বেশি বেড়েছে।

যুক্তরাষ্ট্রে বাজেট এয়ারলাইন সংস্থাগুলো বর্তমানে একাধিক চ্যালেঞ্জের মুখে। পরিচালন ব্যয় বেড়েছে। বড় উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতাও তীব্র হয়েছে। বড় সংস্থাগুলো ভাড়া কমিয়ে, গুরুত্বপূর্ণ রুটে আসন সংখ্যা বাড়িয়ে ও লয়্যালটি কর্মসূচির মাধ্যমে বাজার দখল ধরে রাখছে। এসব কারণে ছোট সংস্থাগুলোর ওপর চাপ বাড়ছে।

শিল্পসংশ্লিষ্টদের বড় একটি অংশ মনে করেন, ফ্রন্টিয়ারের সঙ্গে একীভূত হওয়াই স্পিরিটের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পথ। গত অক্টোবরে স্পিরিট জানিয়েছিল, শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে তারা সম্ভাব্য বিক্রি বা একীভূতকরণসহ সব কৌশলগত বিকল্প পর্যালোচনা করছে।

আরও