স্বর্ণ-রৌপ্যর দাম বাড়ায় স্মারক মুদ্রার নতুন মূল্য নির্ধারণ

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ-রৌপ্যর দাম বাড়ায় স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ-রৌপ্যর দাম বাড়ায় স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মুদ্রিত স্মারক স্বর্ণের মুদ্রা (বাক্সসহ) প্রতিটি ২ লাখ ৪০ হাজার টাকা এবং স্মারক রুপার মুদ্রা (বাক্সসহ) প্রতিটি ২১ হাজার টাকা বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে স্বর্ণ ও রুপার দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। একই সঙ্গে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্নির্ধারিত এ নতুন মূল্য ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

আরও