কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ: এনবিআর

আদেশে বলা হয়, আয়কর আইনের অংশ ১৯-এ উল্লিখিত সব ধরনের জরিমানা আরোপের ক্ষেত্রে সংশ্লিষ্ট করদাতা বা ব্যক্তির শুনানি গ্রহণ অথবা শুনানির যুক্তিসংগত সুযোগ দেয়া বাধ্যতামূলক।

করদাতার আয় প্রাক্কলন করলেই কর ফাঁকির অভিযোগে জরিমানা করা যাবে না। আয়, সম্পদ, দায় বা ব্যয় গোপন কিংবা অসত্যভাবে প্রদর্শনের মাধ্যমে কর ফাঁকি হয়েছে—এমন গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ থাকতে হবে। একই সঙ্গে জরিমানা আরোপের আগে করদাতার শুনানি গ্রহণ বা শুনানির যুক্তিসংগত সুযোগ দেয়া বাধ্যতামূলক।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২-এর প্রয়োগসংক্রান্ত এক আদেশে এ নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সই করা এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, আয়কর আইনের অংশ ১৯-এ উল্লিখিত সব ধরনের জরিমানা আরোপের ক্ষেত্রে সংশ্লিষ্ট করদাতা বা ব্যক্তির শুনানি গ্রহণ অথবা শুনানির যুক্তিসংগত সুযোগ দেয়া বাধ্যতামূলক।

আরও