ব্লক মার্কেটে ৮৭ কোটি টাকার লেনদেন

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৮৭ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৮৭ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লিগ্যাসি ফুটওয়্যার, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস ও আইসিবি সোনালী ওয়ান। এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে আলিফ ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ১৬ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯২ টাকা ৮০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর ছিল ৩১ টাকা ৬০ পয়সা। তৃতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৮ টাকা ৪০ পয়সা।

আরও