একই দিনে লন্ডনের বাজারে পণ্যটির দাম ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ২৭৩ পাউন্ডে স্থির হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
কোকোর দাম গত শুক্রবার বাড়লেও সপ্তাহ ভিত্তিতে বড় দরপতন হয়েছে। গত সপ্তাহে আইসিইতে পণ্যটির দাম কমেছে ১০ শতাংশের বেশি। এছাড়া এদিন বেচাকেনার এক পর্যায়ে লন্ডনের বাজারে পণ্যটির দাম কমে ২ হাজার ১২৮ পাউন্ডে নেমে আসে, যা আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন।
খাতসংশ্লিষ্টরা জানান, বিক্রি বেড়ে যাওয়ায় কোকোর দাম অনেক কমে গিয়েছিল। পরে চাহিদা বেড়ে গেলে তা আবার ঊর্ধ্বমুখী হয়।