প্রথম প্রান্তিকে ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা।

যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫০ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১২০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০১ কোটি ১৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ১ লাখ ২৫ হাজার। এর ৫৪ দশমিক ৮১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৫৬, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

আরও