আজ থেকে কক্সবাজার রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছে নভোএয়ার। একই সঙ্গে স্মাইলস গ্রাহকদের জন্য সব রুটের টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে গত ৫ এপ্রিল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। আবারো ফ্লাইট চালুর বিষয়ে নভোএয়ার বলছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার রুটে প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিট ও বিকাল ৪টা ৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে তারা।
১০ ছাড়ের অফারটি উপভোগ করতে স্মাইলস গ্রাহকদের ১ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে নভোএয়ারের যেকোনো বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কিনতে হবে। এছাড়া যেকোনো যাত্রী তাত্ক্ষণিকভাবে স্মাইলস গ্রাহক হয়ে এই অফারে টিকিট কিনতে পারবেন।
নভোএয়ার যাত্রীদের বিশেষ সুবিধা দিতে ২০১৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম স্মাইলস চালু করে। যাত্রীদের নভোএয়ারের বিক্রয়কেন্দ্র অথবা ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে স্মাইলস গ্রাহক হতে হবে। বর্তমানে নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, যশোর ও সৈয়দপুরে পাঁচটি করে এবং সিলেট, বরিশাল ও রাজশাহীতে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। —বিজ্ঞপ্তি