জার্মানিতে খাদ্যপণ্যের মেলায় প্রাণ

জার্মানির কোলন শহরে শুরু হওয়া বিশ্বের বৃহৎ ফুড ও বেভারেজ মেলা ‘আনুগা ২০২৫’-এ অংশ নিয়েছে বাংলাদেশী প্রতিষ্ঠান প্রাণ।

জার্মানির কোলন শহরে শুরু হওয়া বিশ্বের বৃহৎ ফুড ও বেভারেজ মেলা ‘আনুগা ২০২৫’-এ অংশ নিয়েছে বাংলাদেশী প্রতিষ্ঠান প্রাণ। গতকাল শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলায় শতাধিক দেশের প্রায় আট হাজার প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘এ মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের নতুন উদ্ভাবন প্রদর্শন করেন যা থেকে আমরা বৈশ্বিক খাদপণ্যের বাজার সম্পর্কে ধারণা পাই। এছাড়া নতুন ক্রেতাদের সামনেও পণ্য উপস্থাপনের সুযোগ হয় যা বাংলাদেশের রফতানি বৃদ্ধিতে ভূমিকা রাখে।’

আরও