আমানত সংগ্রহ ও উদ্ভাবনী উদ্যোগের জন্য কর্মকর্তাদের স্বীকৃতি দিল কমিউনিটি ব্যাংক

ব্যাংকের সিএএসএ ক্যাম্পেইনে আমানত সংগ্রহে ব্যক্তিগত সাফল্য এবং শাখাভিত্তিক পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পারফরমার ও সেরা শাখাকে পুরস্কৃত করা হয়।

আমানত সংগ্রহে সাফল্য, কর্মদক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং শাখাগুলোকে পুরস্কৃত করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) ক্যাম্পেইনে ব্যক্তিগত ও শাখাভিত্তিক সাফল্যের পাশাপাশি কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী উদ্যোগে অবদানের জন্য সম্প্রতি এ সম্মাননা দেয়া হয়। কমিউনিটি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের সিএএসএ ক্যাম্পেইনে আমানত সংগ্রহে ব্যক্তিগত সাফল্য এবং শাখাভিত্তিক পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পারফরমার ও সেরা শাখাকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, সময় সাশ্রয় এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুটি উদ্ভাবনী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও সম্মাননা দেয়া হয়। উদ্যোগ দুটি হলো ‘অনলাইন বিও অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি’ এবং ‘ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব সান্ত্রা পোর্টাল’।

কমিউনিটি ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ উদ্যোগ কর্মদক্ষতা, উদ্ভাবন ও দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করার ধারাবাহিক কার্যক্রমের অংশ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের দিকনির্দেশনায় কর্মকর্তাদের ক্ষমতায়ন ও দক্ষতা বিকাশে গুরুত্ব দেয়া হচ্ছে। এর মাধ্যমে কর্মকর্তারা নিজেদের সম্ভাবনা ও সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংকের অগ্রযাত্রায় অর্থবহ অবদান রাখতে উৎসাহিত হচ্ছেন।

আরও