তিন প্রান্তিক

এটলাস বাংলাদেশের লোকসান কমেছে

প্রকৌশল খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কিছুটা কমে ৬৮ পয়সায় দাঁড়িয়েছে।

যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৮২ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এটলাস বাংলাদেশের শেয়ারপ্রতি ২১ পয়সা লোকসান হয়েছে, এর আগের হিসাব বছরের একই প্রান্তিকে লোকসান ছিল ২৭ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০ টাকায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এটলাস বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২১ টাকায়।

১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৩ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৫২ কোটি ১৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ২৭ হাজার ১০৮। এর ৫১ শতাংশ রয়েছে সরকারের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৯৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও