জ্বালানি ট্যাংকের ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৩ হাজার ৪৭২টি গাড়ি ফিরিয়ে নিচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। ট্যাংক ঠিকভাবে আটকে না থাকায় গাড়ি চলার সময় এটি খুলে সড়কে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এ তথ্য জানায়। এ কারণে ২০২৩-২৭ সালের মডেলের নির্দিষ্ট কিছু এফ-১৫০ পিকআপ ট্রাক ফিরিয়ে নেয়া হবে। জ্বালানি ট্যাংক গাড়ি থেকে খুলে সড়কে পড়ে গেলে অন্য যানবাহনের জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি। আবার ট্যাংক থেকে জ্বালানি চুইয়ে পড়লে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে আগুন লাগার ঝুঁকিও রয়েছে।
ফোর্ড জানায়, ত্রুটিপূর্ণ গাড়িগুলো পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী জ্বালানি ট্যাংকের স্ট্র্যাপ পরিবর্তন করে দেবে অনুমোদিত ডিলাররা। এতে গাড়ির মালিকদের কোনো খরচ করতে হবে না। খবর রয়টার্স