সৌদি আরবের জাহাজের ওপর হুথি বিদ্রোহীদের অবরোধ ঘোষণার পর লোহিত সাগরের এ প্রবেশপথে নৌযানের উপস্থিতি অর্ধেকে নেমেছে।
শিপিং ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত রোববার এ প্রণালি দিয়ে ১৫টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। গত ২০ জুলাই হুথিরা সৌদিসংশ্লিষ্ট জাহাজের ওপর অবরোধ ঘোষণার দিনও এ সংখ্যা ছিল ৩৪। সে হিসাবে জাহাজ চলাচল কমেছে ৫৬ শতাংশ। রোববারের জাহাজগুলোয় অপরিশোধিত তেল, খাদ্যশস্য ও সার পরিবাহিত হয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত সাময়িক বিরতির ঘোষণায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজের চলাচল প্রায় দ্বিগুণ হয়েছে। খবর দ্য ন্যাশনাল