নিরাপদে নগদ অর্থ পরিবহনের লক্ষ্যে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এএমডি এএনএম মাহফুজ ও ডিএমডি সৈয়দ জুলকার নাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ডিএমডি মির্জা আজহার আহমদ এবং জিফোরএস সিকিউর সলিউশনসের এমডি রুমান মাহমুদ, প্রটেকশন ওয়ানের এমডি এয়ার কমোডর (অব.) এম আলাউদ্দিন চৌধুরী ও অর্নেট লজিস্টিকসের এমডি খন্দকার আব্দুল্লাহিল কাফি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।