এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ রয়েছে বলে জানান ব্যবসায়ী ও আমদানিকারকরা।
পাটকেলঘাটা গম বিক্রয় ও আটা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স মুকন্দ ফ্লাওয়ারের স্বত্বাধিকারী গোবিন্দ সাধু বলেন, ‘গতকাল প্রতি মণ গম পাইকারিতে বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ টাকা দরে, যা এক মাস আগে ছিল ১ হাজার ২০০ টাকা।’ তবে দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘চাহিদার তুলনায় বাজারে সরবরাহ ঘাটতি এবং ভোমরা বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় সাতক্ষীরায় গমের দাম বেড়েছে। তাছাড়া সরবরাহ বাড়লে দাম কমে যেতে পারে।’
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অন্যতম কৃষিপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ রয়েছে। ফলে দেশের বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে।’
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, বাজারে যেকোনো পণ্যের সরবরাহ ঘাটতি থাকলে দাম বেড়ে যায়। গমের দামও কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।
এদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল জানান, ২০২৫-২৬ মৌসুমে সাতক্ষীরায় গম উৎপাদন হয়েছে ১ হাজার ৬৬৬ দশমিক ৫০ টন, যা স্থানীয় জেলার চাহিদার তুলনায় যৎসামান্য।